বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই, ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একের পর এক আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রাথমিকভাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১ টায় কবাই ইউনিয়নের মাসুয়াখালী গ্রামে করম আলী মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানায়, মাসুয়াখালী বাজারে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। দোকানগুলোতে থাকা কাপড়, মুদি সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য, ফার্মেসিসহ নগদ টাকা পুড়ে যায়।

এসময় অগ্নিকাণ্ড রাসেল মৃধা মোদি দোকান, শপন হাওলাদার ফার্মেসীসহ জাহিদ খান, আবুল হাওলাদার, গনী হাজী, খোকন শরীফ,সলেম গাজী, রিপন হাওলাদারের দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুদি দোকানের মালিক রাসেল মৃধা জানান, আগুনে তার সবকিছু পুড়ে গেছে। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার দোকানে থাকা প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিয়ে সরকারি সহায়তা প্রদান করা হবে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft