বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা উপলক্ষে
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বরিশাল–৬ বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সোমবার বিকাল ৪টায় নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাকেরগঞ্জের বি রিভার ক্যাফেতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জানানো হয়, উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হচ্ছে। তারা বলেন, শান্তিপূর্ণ ও সফলভাবে জনসভা বাস্তবায়নে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft