নিকলীতে দুইশত ফলজ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৯:০২ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামে শত্রুতার জেরে রাতের আধারে শতাধিক ফলজ গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ চান মিয়া বাদী হয়ে নিকলী থানায়  অজ্ঞাত নামে একটি অভিযোগ করেছেন।     

সরেজমিনে উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া গিয়ে দেখা যায়, ওই গ্রামের মোঃ চান মিয়ার  জমিতে রোপিত নারিকেল, কাঁঠাল, আম, লিচু, পেপে, কলা সহ প্রায় শতাধিক ফলের গাছ রাতের আধারে কেটে ফেলেছেন অজ্ঞাত ব্যক্তিরা।

ভুক্তভোগী কৃষক জানান, বিশাল জায়গা জুড়ে দুইশত ফলের গাছ রোপণ করেছিলেন তিনি। বাগানটি পেঁপে,আম এবং পেপে সহ বিভিন্ন ফলের চারা দিয়ে সাজিয়েছিলেন। বাগান পরিচর্যা, ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ সবমিলিয়ে প্রায় দেড় লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। 

নাম প্রকাশ না করার শর্তে তিনি এ প্রতিবেদককে জানান, তার ক্ষতি করার আর কেউ নেই জনৈক ব্যক্তি ছাড়া, বিভিন্ন ভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। পূর্বে জমি সংক্রান্ত বিরোধের সময় দেশীয় অস্ত্রের ভয়ভীতিও প্রদর্শন করেন। তিনি আরো বলেন তাদন্তে অজ্ঞাত ব্যক্তির নাম প্রকাশ হবে বলে আশা ব্যক্ত করেন। 

নিকলী থানার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   কিশোরগঞ্জ   গাছ কাটা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft