সন্ধ্যায় দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে দেয়া হবে সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম

আজ দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টায় সাবিনাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

থাইল্যান্ডে প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে রীতিমতো বাজিমাত করে শিরোপা জেতে সাবিনা-কৃষ্ণারা। এই বিজয় উদযাপনে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন : ফুটসাল সাফল্যের গল্প শোনালেন তাবিথ

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভুটান।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft