আসছে রজনীকান্তের বায়োগ্রাফি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা। পরিচালনা করবেন রজনী-কন্যা সৌন্দর্য রজনীকান্ত। রোমান্টিক কমেডি সিনেমা ‘উইথ লাভ’- এর প্রমোশনে এ খবর জানান নির্মাতা সৌন্দর্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৫০ বছরের চলচ্চিত্র জীবনে ১৭০টি সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী এই সুপারস্টার। এছাড়াও নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতার দলে। 

আরও পড়ুন : মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

তামিল সিনেমা দিয়ে শুরু করে হিন্দি, তেলেগু, কন্নড়, বাংলা, এমনকি ১৯৮৮ সালে, হলিউডের সিনেমা ‘ব্লাডস্টোন’-এ কাজ করে খ্যাতি অর্জন করেন তিনি। ভক্তদের মাঝে ‘সিভাজি’ বা ‘আন্না’ নামে পরিচিত এই কিংবদন্তী। 

ব্যাঙ্গালুরুর বাস কন্ডাক্টর থেকে ‘থালাইভা’- হয়ে ওঠার সংগ্রাম এবং সিনেমায় অভিনীত প্রতিটি চরিত্রের পেছনের গল্প নিয়ে নির্মিত হবে এই বায়োগ্রাফি। জানা যায়, রজনীকান্ত নিজেই লিখছেন 'নিজের গল্প'। তার এই সংগ্রাম ও সফলতার গল্প দর্শকদের অনুপ্রাণিত করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft