প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৫০ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবল উন্মাদনায় সরগরম দেশ-বিদেশের বিনোদন অঙ্গন। এই উন্মাদনায় এবার নিজের প্রিয় দল ব্রাজিলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করে তিনি জানান, তার সমর্থন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি। এর আগেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন এই সংগীতশিল্পী।
হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩–০ গোলের জয়ের পর নতুন করে উচ্ছ্বাসে ভাসেন পড়শী। এ জয়ের পর তিনি ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে একটি পোস্ট দেন এবং ভক্তদের জন্য শুভ সকালের বার্তাও শেয়ার করেন।
এর আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নিজের জনপ্রিয় গান ‘বড় একা’র সঙ্গে একটি রিল ভিডিও পোস্ট করেন তিনি। জার্সি গায়ে সেই ভিডিওতে নিজের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ফুটবল উন্মাদনায় অংশ নেন এই শিল্পী।
ভিডিওটি প্রকাশের পর স্বল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার মধ্যেই এতে লাখো ভিউ ও হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য আসে।
পড়শী এর আগেও ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়েছিলেন।
জ/উ