সতন্ত্রপ্রার্থীর অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ দশমিনা-গলাচিপা আসনের সতন্ত্রপ্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতিকের দশমিনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সংবাদ সম্মেলনে করেন। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সতন্ত্রপ্রার্থীর উপজেলা নির্বাচন পরিচালনার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে সতন্ত্রপ্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্নসাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল লিখিত পাঠে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে সতন্ত্রপ্রার্থী হাসান মামুন সম্পর্কে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর ও তার অনুসারীরা একের পর এক মিথ্যাচার ও বিএনপির নেতাকর্মীদের সম্পর্কে বাজে মন্তব্য করে নির্বাচনের আচরনবিধি ভঙ্গ করে আসছে। নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার জন্য নুরুল হক নুরের পক্ষে গভীর রাতে বহিরাগতদের প্রবেশ ও দেশীয় অস্ত্রের মহরা দিচ্ছে।
এতে করে, সতন্ত্রপ্রার্থীর জীবন সংকাটাপন্ন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।তিনি লিখিত বক্তব্যে জানান নুরুল হক নুর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একাধিকবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর সাথে একাধিক বার বৈঠক করেন, মোসাদ থেকে অবৈধ টাকা গ্রহন করে পটুয়াখালী ৩ আসনে কালোটাকার বিনিময়ে বিএনপি নেতাকর্মীদের কিনে নিয়ে সতন্ত্রপ্রার্থীর নির্বাচন পরিচালনা অফিস ও বিএনপির অফিস ভাংচুর, করে নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামাল সহ বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। নুরুল হক নুরের অনুসারীরা গত সোমবার সন্ধ্যারপর উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলাবাজার সতন্ত্রপ্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করে নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা করে ৪জনকে গুরুতর আহত করে প্রায় ৭-৮ জন সাধারণ জখম হয় একজন পটুয়াখালী জেনারেল হাসাপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে। অপরদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নে ,সতন্ত্রপ্রার্থীর অফিস ভাংচুর করে ও সমর্থকদের মারধর করে। ট্রাক প্রতিকের প্রার্থী নুরুল হক নুরেরে নির্বাচন আচরনবিধির বহির্ভূত কর্মকাণ্ডের তিব্র নিন্দা জানাই ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি রুহুক আমিন মোল্লা, মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল মৃধা, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াসিন আলী খান, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক হারুন, মহিলা নেত্রী ডেইজি, স্বেচ্ছাসেবক দলের নেতা যোবায়ের হোসেন আককাচ সহ বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী।
জ/দি