ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ সেই প্রধান শিক্ষকের যাবজ্জীবন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে আলোচিত ভাইরাল হওয়া ছাত্রীকে ধর্ষণ করা সেই প্রধান শিক্ষকের রায় ঘোষাণা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীকে (১৫) বিদ্যালয় থেকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের ঘটনায় একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজুল ইসলাম ফিরোজকে (৪৮) যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। 

তার বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিদুজ্জামান মুহিত।

আরও পড়ুন- ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে পরিবহন শ্রমিকের মৃত্যু

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁশলী মুন্সি আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে ধর্ষণ প্রমান হওয়ায় আদালত যাবজ্জীবন এবং অপহরণের ঘটনায় পৃথক একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ে নির্যাতিত শিক্ষার্থীর পরিবার আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নাজিরপুরের দৌলতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ফিরোজ গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সিনীয়র সহ সভাপতি ছিলেন।

আরও পড়ুন- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও মামলার নথি সূত্রে জানা গেছে, মামুদপুর গ্রামের ওই ছাত্রী নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। ২০২২ সালের ১ অক্টোর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে এলে বিদ্যালয়ের ফটকের সামনে থেকে প্রকাশ্যে ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিরুদ্দেশ হন প্রধান শিক্ষক ফিরোজ। এক পর্যায়ে রাজশাহীর একটি আবাসিক হোটেলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। পরে প্রত্যক্ষদর্শীরা বিষয়টি ভুক্তভোগির পরিবারকে জানান। এক পর্যায়ে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ফিরোজ ও তার দুই ভাইকে আসামি করে গুরুদাসপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে ১১ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তকীতলার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

সরকারি কৌশলী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার (১১ নভেম্বর) মামলার রায় ঘোষণার তারিখ ছিল। এর আগে ২৭ নভেম্বর ধার্য তারিখে হাজিরা দিতে গেলে আদালত ফিরোজের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন- গাজীপুরে কোনাবাড়ীতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন, সাক্ষিদের স্বাক্ষ্য এবং ধর্ষণের ভিডিওতে প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে দুটি অপরাধ প্রমাণিত হয়। এসময় অপরাধীকে দোষী সাব্যস্ত করে ধর্ষণের ধারায় যাবজ্জীবন ও অপহরণের অপর একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। পরে ফিরোজকে কারাগারে নিয়ে যায় পুলিশ। এ সময় খালাস দেওয়া হয় অপর দুই আসামীকে।

ওই ছাত্রীর পিতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মামলা দায়ের করার পর থেকে তিন বছরের বিভিন্ন সময়ে আসামী ফিরোজ ও তার স্বজনেরা নানাভাবে হুমকি দিয়েছেন। টাকার লোভ দেখিয়ে আপোস মিমাংসা করতে চেয়েছেন। কিন্তু মেয়ের সম্মানের কথা চিন্তা করে তারা সব প্রতিকুলতা পেরিয়ে মামলা চালিয়ে গেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নাটোর   অপহরণ   ধর্ষণ   যাবজ্জীবন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft