আর্মি সার্ভিস কোরের সদস্যদের সেনাপ্রধানের বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৩ পিএম

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস)-এ আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন- কপ-৩০ সম্মেলনে এবার কি ভূমিকা রাখবে বাংলাদেশ?

এছাড়াও আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএসসহ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   সেনাপ্রধান   এএসসিসিএন্ডএস   বার্ষিক অধিনায়ক সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft