গাজীপুরে কোনাবাড়ীতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:০১ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১১:২২ এএম

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মটরসাইকেল যাত্রী নিহত

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   কোনাবাড়ী   অগ্নিকাণ্ড   ফায়ার সার্ভিস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft