তিনটি ফিশিং বোটসহ ১৮ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রবিবার দিবাগত রাতে আরাকান আর্মিরা বাংলাদেশের জলসীমায় এসে ফিশিং বোটগুলো ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বোট মালিকরা। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি বলেন, এব্যাপারে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। অপহরণের শিকার বোট তিনটি সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার হাজ্বী আব্দুস শুক্কুরের পুত্র আবু তাহের, আমির হোসেনের পুত্র আলমগীর ও নুর মোহাম্মদের পুত্র আবসার উদ্দীনের মালিকানাধীন।

সেন্টমার্টিন বাজার পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হাবিবুর রহমান খান জানান, দ্বীপের পূর্ব সমুদ্র থেকে তাদের নিয়ে গেছে। যেখানে শত-শত বছর ধরে মাছ ধরে আসছে বাংলাদেশের জেলেরা।

উল্লেখ্য, আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পর এখনো ৫৬ জেলে নিখোঁজ আছে।  

জ/উ
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরে  মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ হুমকির মুখে আবাদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা
স্বীকৃতি পায়নি আন্দোলনে হাত ভাঙা জুলাই যোদ্ধা আবদুল সাত্তার

স্বীকৃতি পায়নি আন্দোলনে হাত ভাঙা জুলাই যোদ্ধা আবদুল সাত্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের আবদুল সাত্তার নামে এক জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত
চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় দেশীয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টেকনাফ   সেন্ট মার্টিন   আরাকান আর্মি   বাংলাদেশ   ফিশিং বোট   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft