চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৮ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৩:৪২ পিএম

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে ভারত। তাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তায় পূর্ণ ছিল। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 

প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল ভারত। আজকের জয়ে সেটিরই বদলা নিলেন অর্পিতারা।

ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এরপরও আজ ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে কেঁদেছেন ভারতীয় ফুটবলাররা। আর বিজয় উল্লাস করেছে বাংলাদেশ। কারণ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। এরপর ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে। এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না!

বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের মেয়েরা আনন্দ মেতে ওঠেন, আর কাঁন্নায় ভেঙে পড়েন ভারতীয় মেয়েরা। কিক অফের পরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

টুর্নামেন্টে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলছে চার দল। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। বাংলাদেশের ১৩। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট থাকত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।

জ/উ
লিভারপুল-আর্সেনাল মহারণ আজ রাতে

লিভারপুল-আর্সেনাল মহারণ আজ রাতে

প্রিমিয়ার লিগের মৌসুম শুরুর পর মাত্র দুই সপ্তাহ পার হয়নি এখনও। সর্বোচ্চ ৩টি করে ম্যাচ
নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম

নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম

বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ১৩.৩ ওভারেই নেদারল্যান্ডসের
চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে ৮-২ গোলে হারাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল জয়ে ফিরেছে। গতকাল প্রথম ম্যাচে ১-৪ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চ্যাম্পিয়নশিপ   বাংলাদেশ   ভারত   শিরোপা   টুর্নামেন্ট     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft