গাছে আটকে ঝুলে ছিলেন পর্যটক, কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত ‘প্যারাসেলিং’ এখন নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে প্রতিনিয়ত। সম্প্রতি প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে দড়িসহ ঝুলে ছিলেন, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

গত শনিবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বীচ পয়েন্টে ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত একটি প্যারাসেলিং রাইডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার থেকে সৈকতে সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক প্যারাস্যুটের দড়িসহ ঝাউগাছের ডালে আটকে গেছেন। বেশ কিছুক্ষণ তিনি নিথর অবস্থায় ঝুলে ছিলেন। নিচে থাকা লোকজন উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে থাকেন এবং একজন ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ‘তিনি অনেকক্ষণ গাছে ঝুলে ছিলেন। দেখে মনে হচ্ছিলো যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে নিচে নামিয়ে আনেন। তখন ওই পর্যটক খুব আতঙ্কিত ছিলেন।’

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস এর ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। পর্যটক নিয়ম মেনে চলেননি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান বলেন, পর্যটক সুস্থ আছেন বলে জেনেছি। তবে এই ঘটনার পর সৈকতের সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তরে  মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ হুমকির মুখে আবাদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা
স্বীকৃতি পায়নি আন্দোলনে হাত ভাঙা জুলাই যোদ্ধা আবদুল সাত্তার

স্বীকৃতি পায়নি আন্দোলনে হাত ভাঙা জুলাই যোদ্ধা আবদুল সাত্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামের আবদুল সাত্তার নামে এক জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত
চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে অস্ত্র কারখানায় যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় দেশীয়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার   সমুদ্র সৈকত   রোমাঞ্চকর   প্যারাসেলিং   পর্যটক   বিপজ্জনক   আতঙ্কিত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft