অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়ে এসআই হাসপাতালে
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:২৩ পিএম আপডেট: ২৮.০৮.২০২৫ ৬:১০ পিএম

রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কাটাখালী থানায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত পুলিশ সদস্য হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এসআই ওয়ারেস আলী (৪৫)। তার ডান পায়ের হাটুর ওপরে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমরা শুনেছি বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারেস আলী নামের এক পুলিশের এসআই নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আশঙ্কমুক্ত।

বিষয় নিয়ে কাটাখালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জ/উ
নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু

নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যুতে শোকের মাতম চলছে। আজ বুধবার
পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

পাঁচবিবিতে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাদিক
সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক

সিরাজগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মাদকাসক্ত স্বামী আটক

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী। পরে পালিয়ে যাবার সময়
বাগাতিপাড়ায় গাভীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ

বাগাতিপাড়ায় গাভীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ

নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র কৃষক সহেল রানার একমাত্র গাভীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী মেডিকেল কলেজ   পুলিশ   থানা   কর্মকর্তা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft