প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাদিক টাকার মাছ মেরে ফেলেছে কে বা কার।
আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ গ্রামের মৃত ওমর আলী মন্ডলের পুত্র ইদ্রিস আলী মন্ডল ৫০ বছর পূর্বে তার বাড়ি সংলগ্ন ১৬ শতাংশ একটি পুকুর ক্রয় করে মাছ চাষ করে আসছিলেন। বর্তমানে তিনি বৃদ্ধ হওয়ায় তার পুত্র একরামুল হক পুকুরটিতে রুই, কাতলা, টেংরা, ডারকা, পুটিসহ দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় বিভিন্ন মাছ চাষাবাদ শুরু করেন। গত মঙ্গলবার রাতে শত্রুতাবসত: কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী একরামুল হক বলেন, সকালে উঠে দেখি পুকুরে মাছ মরে ভেসে আছে। প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার তো কারো সঙ্গে শত্রুতা নাই।কে আমার এত বড় ক্ষতি করল? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই?
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট একটি মৌখিক অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী একরামুল হক।