নাচোলে বিদ্যুৎস্পর্শে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের মা ও মেয়ের মৃত্যুতে শোকের মাতম চলছে। আজ বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহতরা ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) এবং তাদের মেয়ে আয়েশা বেগম। এই আকস্মিক দুর্ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর শোকের জন্ম দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মো. আলমগীরের বাড়িতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বৈদ্যুতিক চার্জে দেওযা ছিল। প্রতিদিনের মতো বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হাওযা বেগম অটোরিকশাতে রাখা একটি ব্যাগ নিতে যান। ঠিক তখনই তিনি বিদ্যুতায়িত হন। মায়ের এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে ছুটে যান মেয়ে আযেশা বেগম। কিন্তু দুঃখজনকভাবে, মায়ের স্পর্শে এসে তিনিও বিদ্যুতের শক্তিশালী প্রবাহের শিকার হন। ঘটনাস্থলেই মা ও মেয়ের করুণ মৃত্যু হয়। পরিবারের সদস্যদের আর্তনাদ এবং প্রতিবেশীদের চিৎকারে এলাকার মানুষ ছুটে আসে। খবর পেয়ে নাচোল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

ওসি মনিরুল ইসলাম বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা। আমরা মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। 

তিনি আরও জানান, এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মা ও মেয়ের এমন অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো নেজামপুর দক্ষিণপাড়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   চাপাইনবাবগঞ্জ   বিদ্যুৎস্পর্শে নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft