বাগাতিপাড়ায় গাভীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১:৩২ এএম

নাটোরের বাগাতিপাড়ায় দরিদ্র কৃষক সহেল রানার একমাত্র গাভীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষ ঘাসে বিষ প্রয়োগের ফলে তার গরুটি মারা গেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। মৃত্যুর কারণ জানতে মৃত গরুরু ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ। ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে মৃত গাভীর নমুনা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামের দিনমজুর সহেল রানা কয়েক বছর ধরে লিজ নেওয়া জমিতে নেপিয়ার ঘাস উৎপাদন করে গরুকে খাওয়াতেন। সংসারের মূল ভরসা ছিল ওই গাভী, যা চার মাসের গর্ভবতী ছিল। গত সোমবার (১৯ আগস্ট) দুপুরে জমি থেকে ঘাস কেটে এনে খাওয়ানোর পর সন্ধ্যা নাগাদ গাভীটির পেট ফুলে যায়। টানা তিন দিন চিকিৎসার পর শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গাভীটি মারা যায়।

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

সোহেল রানা বলেন, স্থানীয় আজিজ মন্ডলের স্ত্রী মেহেরুন্নেসা জমিতে বিষ মিশিয়ে রেখেছিলেন। অজান্তে সেই ঘাস গাভীকে খাওয়ানোয় গরুটি মারা যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। তার দাবি, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

জামনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “সহেলের সংসার চালানোর একমাত্র ভরসা ছিল ওই গাভী। জমিতে বিষ প্রয়োগের কারণে গরুটি মারা যাওয়ায় সে ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে।”

এদিকে ঘটনার পর ভুক্তভুগী সহেল রানা বাগাতিপাড়া থানায় তিন জনের নাম উল্লেখ করে অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন- দোবিলা গ্রামের আজিজ মন্ডলের স্ত্রী মেহেরুন্নেসা, মৃত আব্বাস আলীর ছেলে মোহাইমিনুল হক মিঠু এবং কৈপুকুরিয়ার লুৎফর আলী।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেরুন্নেসা বলেন,‍‍‌ “পুলিশ এসেছিল আপনারা পুলিশের থেকে জেনে নেন ঘটনা কি। আমি এ বিষয়ে কিছু বলবোনা।”

সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

অভিযুক্ত লুৎফর আলী বলেন, “জমির মালিক মেহেরুন্নেসা সম্পর্কে আমার বিয়ান। তিনি আমকে বলেন জমিতে ঘাষমারা বিষ দেয়ার জন্য কাজের লোক ঠিক করে দিতে। পরে আমি লোক ঠিক করে দিছি এবং তারা গিয়ে জমিতে বিষ দিয়েছে, আমি এতটুকুই জানি।”
এবিষয়ে জানতে অপর অভিযুক্ত মোহাইমিনুল হক মিঠুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে থানায় অভিযোগ করার পর গরুর মৃত্যুর কারণ জানতে পুলিশ গরুর ময়নাতদন্তের উদ্যোগ নেয়। মৃত গরুর নমুনা সংগগ্রহে যোগাযোগ করা হয় স্থানীয় প্রাণীসম্পদ দপ্তরের সাথে। প্রাণীসম্পদ দপ্তরের সদস্যরা গরুর নমুনা সংগ্রহ করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী বলেন, “গরুর ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ এবিষয়ে অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নাটোর   গাভীর মৃত্যু   ময়নাতদন্ত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft