ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৩:১৩ পিএম

আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে। এবার আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, সংঘর্ষের পর পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নেয়। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক।

তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি অবস্থান নেয় তখন যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।

আজকের সংঘর্ষের কারণ সম্পর্কে ডিএমপির রমনা বিভাগের ডিসি বলেন, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়, চর-থাপ্পরের ঘটনা ঘটে। এ নিয়ে পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও তা পরে মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি জানান, সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জ/উ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে যান
সাভার পৌরসভায় ‘ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি

সাভার পৌরসভায় ‘ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি

সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে একটি ফাইলের ‘ঘুষের পাঁচ হাজার
এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গেছে। এতে তিনজন নিহত ও আরও একজন আহত
মহাখালী সাততলা বস্তিতে আগুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   ঢাকা কলেজ   সিটি কলেজ   শিক্ষার্থী   সংঘর্ষ   পুলিশ   টিয়ারশেল   সাউন্ড গ্রেনেড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft