একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ২:৪৮ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পঞ্চম দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বহাল রাখার আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখার আবেদন করেন।

গত ১৭ জুলাই পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনার মধ্য দিয়ে শুনানি শুরু হয়। এরপর ৩১ জুলাই, ১৯ আগস্ট ও ২০ আগস্ট শুনানি হয়। আজ পঞ্চম দিনের শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে আসে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং শতাধিক আহত হন। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর হাইকোর্টে ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের শুনানি শেষে গত বছরের ১ ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয়। গত ১৯ ডিসেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট মামলার তদন্তকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নতুন করে স্বাধীন ও বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে তদন্তের সুপারিশ করে।

রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে, যা চলতি বছরের ১ জুন মঞ্জুর হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হলো এবং এখন রায় ঘোষণার অপেক্ষা।

জ/উ
রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

রুহুল আমিন স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত
মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের’ অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে
আওয়ামী লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা মো. আল-আমিনকে (৪১) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   রাষ্ট্রপক্ষ   নেতৃত্বাধীন   হাইকোর্ট   নির্ধারণ   বিচারপতি   গ্রেনেড হামলা   আদালত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft