জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল হলেন দু'শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা (এডহক) কমিটির সভাপতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান মহদোয়ের আদেশক্রমে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক পরিপত্রে গত ২৩ জুলাই এ আদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলো বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কোকতাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
৪'সদস্য বিশিষ্ট এডহক কমিটি বোর্ডের চেয়ারম্যান শামীম হোসেন মন্ডলকে যোগ্যতার ভিত্তিতে সভাপতি মনোনয়ন দেন। কমিটির অন্য সদস্য হলেন-অভিভাবক সদস্য ইউএনও মনোনীত, শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষক পদাধিকার হিসেবে। এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্তে এলাকার অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠান দুটির উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে নতুন কমিটির সভাপতি তরুণ ছাত্রদল নেতা শামীম মন্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকাল প্রতিষ্ঠান দুটির নবনিযুক্ত সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডল বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়নে সবার সহযোগিতায় কাজ করব। ছয় মাসের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।