কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম

গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম (পিতা: ফজলুল হক, মাতা: মমতাজ বেগম) নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। তার স্থায়ী ঠিকানা উপজেলার পিরিজপুর গ্রামে। আজ ২৬ জুলাই (রবিবার) দুপুর আনুমানিক ৩টার দিকে কাপাসিয়া বাজার এলাকার পুরাতন মাইক্রো স্ট্যান্ডের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ও (এএসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুলের সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ কৌশল অবলম্বন করে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুলকে আটক করে।  

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জহিরুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং তার পালিয়ে যাওয়া সঙ্গীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft