প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:০৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মাসুদ মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জ/দি