গোপালগঞ্জ শ্বশুর বাড়ীর পুকুরে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
গোপালগঞ্জ, প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বিএম মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে। 

নিহত বিএম মাহমুদুল ইসলাম খাগড়াছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পাইককান্দি গ্রামের একটি পুকুর থেকে ওই পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পুলিশ সদস্যের লাশ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ  ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft