প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশ্বজুড়ে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অংশগ্রহণভিত্তিক শাসনব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার সবসময় জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধের প্রভাব অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। এ বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সরকার কাজ করছে।
জ/উ