এশিয়ান গেমসে বাংলাদেশ মেয়েদের সামনে কঠিন চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হচ্ছে ২০তম এশিয়ান গেমস। এবারের আসরে নারী ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নাগোয়ায় অনুষ্ঠিত গ্রুপ পর্বের ড্রয়ে বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের নারী ফুটবলে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে শক্তিশালী দুই কোরিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে ঋতুপর্ণা-সাগরিকাদের।

উত্তর কোরিয়া এশিয়ান গেমস নারী ফুটবলের অন্যতম সফল দল। তারা এখন পর্যন্ত তিনবার স্বর্ণপদক জিতেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও নিয়মিত অংশগ্রহণকারী দল এবং তিনটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। গ্রুপের অপর দল মিয়ানমারও এর আগে একবার এশিয়ান গেমসে অংশ নিয়েছিল।

২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমসের মাধ্যমে এ প্রতিযোগিতায় অভিষেক হয় বাংলাদেশের মেয়েদের। সেবার গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে টুর্নামেন্ট শেষ করে তারা।

এবারের আসরে নারী ফুটবলে অংশ নিচ্ছে ১২টি দেশ। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক জাপান, ভিয়েতনাম, চায়নিজ তাইপে ও থাইল্যান্ড। ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft