জামায়াত এমপির নারীকাণ্ডে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৫৮ এএম

সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচিত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক স্থানীয় জামায়াত নেতা।

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় দেলোয়ার হোসেন নামে ওই নেতা দুধ দিয়ে গোসল করে ভিডিও বার্তার মাধ্যমে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানান।

ভিডিও বার্তায় তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার কারণে তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার কথাও জানান।

তবে নুরনগর ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন এখন পর্যন্ত লিখিতভাবে দল থেকে পদত্যাগ বা অব্যাহতির আবেদন করেননি। তবে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দল না করার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft