গুজব-অপপ্রচার প্রতিরোধে মুন্সীগঞ্জে মতবিনিময় সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মুন্সীগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য নানা ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। এসব অপপ্রচার রাজনৈতিক অস্থিতিশীলতা, সামাজিক বিভাজন, ধর্মীয় উসকানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন এবং আর্থিক প্রতারণার মতো উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।

বক্তারা তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানান। সভায় ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft