সৌদি ট্যাংকারে হামলার দাবি হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২১ এএম

লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-অবরোধ কার্যকরের ঘোষণাও দিয়েছে তারা।

গতকাল বুধবার (২৩ জুলাই) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, নৌ-অবরোধ অমান্যের অভিযোগে ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি সৌদি তেলবাহী ট্যাংকারকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, ‘এনসেলিয়া’ নামের একটি সৌদি ট্যাংকার হামলার শিকার হয়েছে। একই তথ্য দিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, সৌদি আরবের আল-শুকাইক উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি অজ্ঞাত বস্তু ট্যাংকারটিতে আঘাত হানলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র টানা দ্বাদশ রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সর্বশেষ হামলায় দক্ষিণাঞ্চলে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, ইরান দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের ওপর যেকোনো হামলার ‘কঠোর ও সমপরিমাণ’ জবাব দেওয়া হবে। সূত্র: বিবিসি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft