চিকেন এগ ব্রেড বল তৈরির রেসিপি জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম

বিকেলের নাস্তায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয় আমাদের প্রায় সবারই। বৃষ্টিভেজা বিকেল হোক কিংবা শীতের সন্ধ্যা, এককাপ চায়ের সঙ্গে এ ধরনের খাবার হলে জমে যায় বেশ। আপনার বাড়িতে যদি পাউরুটি থাকে তবে খুব সহজেই একটি নাস্তা তৈরি করে খেতে পারবেন। সেটি হলো চিকেন এগ ব্রেড বল। মুরগির মাংসের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে পুর তৈরি করে এটি তৈরি করা হয়।

চলুন জেনে নেওয়া যাক চিকেন এগ ব্রেড বল তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
মুরগির মাংসের কিমা- ১ কাপ, ডিম- ৩টি, পাউরুটি- ১০ পিস, পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ- স্বাদমতো, আদা-রসুন বাটা- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, গোলমরিচ গুঁড়া- সামান্য, ধনেপাতা- পরিমাণমতো, ব্রেড ক্রাম্ব- পরিমাণমতো, তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা-রসুন বাটা দিয়ে মাংসের কিমা কষিয়ে নিতে হবে। এবার সঙ্গে একটি সেদ্ধ ডিমের কুচি মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলো অল্প পানিতে ভিজিয়ে পানি নিংড়ে নিতে হবে। মাংসের কিমা, লবণ, গোলমরিচ ও ধনেপাতা দিয়ে মেখে নিন। এবার পাউরুটির ভেতরে কিমার মিশ্রণ দিয়ে গোল করে মুড়িয়ে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে সবগুলো বল ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft