অস্বাস্থ্যকর তেলাপিয়া মাছ খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:২৯ পিএম

মাছ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য। এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা হৃদরোগ প্রতিরোধ, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি এবং শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ধরনের মাছ সমানভাবে নিরাপদ নয়। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা কিছু তেলাপিয়া মাছ স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দূষিত জলাশয় বা অপরিচ্ছন্ন খামারে চাষ করা তেলাপিয়া মাছে ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতুর উপস্থিতি থাকতে পারে। ‘জার্নাল অফ ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ’-এ প্রকাশিত এক গবেষণায় গবেষকরা দাবি করেছেন, কিছু তেলাপিয়া মাছে আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও সিসার মতো ক্ষতিকর ধাতুর মাত্রা নিরাপদ সীমার চেয়ে বেশি পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন এমন মাছ খেলে শরীরে ধীরে ধীরে বিষাক্ত উপাদান জমা হতে পারে, যা ক্যানসার, হৃদরোগ, হাঁপানি ও বিভিন্ন প্রদাহজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।

গবেষকদের একাংশের দাবি, কিছু বাণিজ্যিক খামারে মাছ দ্রুত বড় করার জন্য অস্বাস্থ্যকর খাদ্য, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। এর ফলে মাছের গুণগত মান কমে যাওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

এছাড়া খামারে উৎপাদিত কিছু তেলাপিয়া মাছে ওমেগা-সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। অতিরিক্ত ওমেগা-সিক্স গ্রহণ শরীরে প্রদাহ বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি করতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সব তেলাপিয়া মাছ ক্ষতিকর নয়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে চাষ করা মাছ পুষ্টিগুণসম্পন্ন খাদ্য হিসেবেই বিবেচিত। তাই মাছ কেনার ক্ষেত্রে বিশ্বস্ত উৎস বেছে নেওয়া, পরিচ্ছন্ন খামারের মাছ সংগ্রহ করা এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft