০৩ নাম্বার সিগনালে সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ যাতায়াত দূর্ভোগে যাত্রীরা
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত ৬ দিন ধরে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে সন্দ্বীপ ঘাট ও বাশঁবাড়িয়া ফেরীঘাট ও কুমিরা ঘাটে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে নদী ও সাগর খুব উত্তাল রয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্দ্বীপ উপকূলীয় অঞ্চল এর আওতায় থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের  দ্বীপ উপজেলা সন্দ্বীপের সঙ্গে সারাদেশের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ফলে সন্দ্বীপের  সঙ্গে সারাদেশে চলাচল কারী লঞ্চ, স্টিমারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম,সহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এ সকল যাত্রীদের কেউ সন্দ্বীপ  থেকে বের হতে পারছেন না। আবার বাইরের যাত্রীরা ও সন্দ্বীপ ঢুকতে পারছেন না। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়ছে গুপ্তছড়া ঘাটে আটকে পড়া ফেরি কপোতাক্ষের  শতাধিক গাড়ি, আবার বাঁশবাড়িয়া ঘাটে সন্দ্বীপগামী শতাধিক পণ্যবাহী গাড়ি, যেগুলো গত চারদিন কাঁচা মালামাল সহ অনন্য মালামাল রয়েছে এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সমুক্ষীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুপ্তছড়া ফেরিঘাট কোন ধরনের হোটেল রেস্তোরাঁ ও ওয়াশরুম না থাকায় যাত্রী ও ড্রাইভারেরা আরো সমস্যায় পড়ছেন, এদিকে গুপ্তছড়া ঘাট টু কুমিরা ঘাটে শত শত যাত্রী আটকে রয়েছে, বেশি দুর্ভোগে রয়েছে প্রবাসী ও সরকারি চাকরিজীবিরা, শুক্র শনি বন্ধ রবিবার সপ্তাহের শুরু দিন থাকার কারণে বৈরী আবহাওয়ায় ৩ নং সর্তক সংকেত থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারেনি অনেকে।

এইদিকে ০৩ নম্বর সিগনালের কারণে সন্দ্বীপে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে অতি বৃষ্টিতে রাস্তা ঘাট ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পুকুর পাড়ের উপর দিয়ে পানি গড়াচ্ছে এতে মাছ চাষিরা কোটি টাকার লোকসানে পড়তে যাচ্ছেন। এই দিকে বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft