নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম

শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত বোর্ডে পাঠানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো এক নির্দেশনায় বোর্ড জানায়, আবেদন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর তা দ্রুততম সময়ের মধ্যে ফরওয়ার্ড করে বোর্ডে পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রে আবেদন সম্পন্ন হওয়ার পরও প্রতিষ্ঠানপ্রধানরা সময়মতো তা বোর্ডে পাঠান না। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে।

এ কারণে ঢাকা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এ বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে আবেদনকারী বা তার অভিভাবকের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে বলেও জানানো হয়েছে। প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বোর্ড।

শিক্ষার্থীদের সেবা প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft