প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:০৯ এএম

সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ভুয়া খবর বা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৮ জুন) সকালে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরির অপচেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষামন্ত্রী অতীত সময়ে শিক্ষা খাতে সৃষ্ট নানা প্রশাসনিক জটিলতার কথাও উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদরাসা শিক্ষা খাতে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়েও তিনি বক্তব্য দেন। সভায় শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft