স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীনের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৪১ পিএম

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত হাসপাতাল বন্ধ করার উদ্দেশ্যে নয়; বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনায় কয়েকটি শিশু সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাসেবা পাচ্ছিল। সে সময় অক্সিজেন সংকট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দ্রুত না পাওয়ার মতো বিষয় সামনে এসেছে।

তিনি জানান, ঘটনার পর তিনি নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং সেবাব্যবস্থার বিভিন্ন ঘাটতির বিষয় জানতে পেরেছেন।

লাইসেন্স স্থগিতের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালটিতে স্বল্প খরচে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা দেওয়া হয়, যা সাধারণ মানুষের জন্য উপকারী। তবে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। এজন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে সরকার ব্যবস্থা নিয়েছে।

হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাসপাতালের একটি অংশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অগ্নিঝুঁকির বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

সরকার স্বাস্থ্যখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবন ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft