বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী ও সন্তানের উপর নির্যাতন, স্ত্রীকে একাধিকবার হত্যার চেষ্টা
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৫৯ পিএম

বরিশালের বাকেরগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূ ও তার সন্তানের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো এবং গৃহবধূকে একাধিকবার হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২৮ জুন দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলমগীর শিকদারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তার স্ত্রী মোসা: লাভলী বেগম ও তার ছেলে লিমন সিকদার। 

ভুক্তভোগী গৃহবধূ লাভলী বেগম অভিযোগ করেন, দুই যুগ হয়েছে আলমগীর সিকদারের সাথে তার বিবাহ হয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। বিভিন্ন সময় যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে মোটরসাইকেল স্বর্ণ অলংকার সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র এনে দেওয়া হয়েছে।

কয়েক মাস ধরে যৌতুক হিসেবে ব্যবসার প্রয়োজনের ১০ লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একবার মাথায় কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছে। এভাবেই কয়েক দফায় তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার হয়ে একাধিকবার চিকিৎসা নিতে হয়েছে। সাম্প্রতিক সময়ে তার ছেলে লিমনকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলমগীরে বক্তব্য জানতে বারবার ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। 

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় জিডি করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft