ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম, আগের টিকিটেই মিলবে সুযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৯ পিএম

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানের মাত্র দুই দিন আগে স্থগিত হয়ে যায় বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন তখনই আশ্বাস দিয়েছিল, সুযোগ হলে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে যাচ্ছে তারা।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আতিফ আসলাম নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে জানান, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের টিকিট পুনঃনির্ধারিত কনসার্টের জন্য বৈধ থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রশাসনিক অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

আগের টিকিটধারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
২০২৫ সালের Main Stage Show-এর জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

তাদের mainstage.show ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত Re-Apply প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন সাইট শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তা ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেয়া হবে। যারা আগের টিকিট ফেরত দিয়ে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারাও mainstage.show-এর মাধ্যমে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন। আবেদন সাইট শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু হবে এবং বিনামূল্যে তাঁদের কাছে পৌঁছে দেয়া হবে।

নতুন টিকিট বিক্রি
নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে GetMyTicket.live প্ল্যাটফর্মের মাধ্যমে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, গত বছরের অসমাপ্ত আয়োজনকে পূর্ণতা দিতেই তারা আবার এই কনসার্ট আয়োজন করছেন। তার ভাষায়, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন।

আয়োজকদের মতে, কনসার্টের ভেন্যু, টিকিট বিক্রির সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft