এলডিসি দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন বাড়ানোর আহ্বান বাংলাদেশের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:১৫ এএম

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) প্রতিশ্রুতি পূরণ এবং সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘ সাধারণ পরিষদ ও ইকোসকের যৌথ থিম্যাটিক অনুষ্ঠানে দোহা কর্মসূচি (ডিপিওএ) বাস্তবায়নের মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঋণ সংকট এবং জ্বালানি নিরাপত্তাহীনতা অনেক এলডিসি দেশের উন্নয়ন অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন : বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

তিনি বাংলাদেশের এলডিসি উত্তরণের অভিজ্ঞতা তুলে ধরে উত্তরণকাল তিন বছর বাড়ানোর পক্ষে দেশের অবস্থান ব্যাখ্যা করেন। পাশাপাশি উত্তরণের আগে, চলাকালীন এবং পরবর্তী সময়েও এলডিসি দেশগুলোর জন্য বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য দোহা কর্মসূচির মধ্যমেয়াদি পর্যালোচনা সম্মেলন এলডিসি ও উত্তরণশীল দেশগুলোর জন্য গৃহীত প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে এবং বাস্তবসম্মত অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft