নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T12:49:45+06:00
2026-06-25T12:49:45+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৪৯ পিএম 
মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিদ্যমান আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। পরে ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমানে শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই চাপ কমাতে এবং বিচার কার্যক্রম দ্রুততর করতে মাদকসংক্রান্ত মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা সম্ভব হচ্ছে না। এ কারণে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী আগামী কয়েক দিনের মধ্যে সংসদে উত্থাপন করা হবে।

মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছে। এই বিপুল সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা পর্যাপ্ত নয়।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানো এবং আইনি কাঠামো শক্তিশালী করা গেলে মাদকবিরোধী কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com