বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T10:18:14+06:00
2026-06-25T10:18:14+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৮ এএম 
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে দল দুটির মধ্যে এই সমঝোতা স্বাক্ষর হয়।

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং এই সমঝোতা স্মারকে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে রয়েছেন-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও এ সময় উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com