পাঁচবিবিতে ভাঙা কালভার্ট এখন মরণফাঁদ চরম ঝুঁকিতে হাজারো মানুষ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান-নন্দীগ্রাম পাকা সড়কের মোলান হিন্দুপল্লী সংলগ্ন একটি কালভার্ট দীর্ঘ প্রায় সাত মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ফলে কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটির অর্ধেকের বেশি অংশ ধসে পড়ে রড বের হয়ে আছে। ভাঙা অংশের পাশ দিয়ে অটো, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ভ্যানচালক ইমরান আলী ভাঙা কালভার্টে পড়ে গুরুতর আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : কাতারে দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, শোকে গ্রামবাসী

স্থানীয় বাসিন্দারা জানান, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। দ্রুত নতুন কালভার্ট নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদা বেগম জানান, কালভার্ট ভেঙে যাওয়ার পর বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, কালভার্টটি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন (ইস্টিমেট) অনেক আগেই ঢাকায় পাঠানো হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft