যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির ‘পরীক্ষার ক্ষেত্র’ হতে পারে তেল খাত: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের তেল শিল্প একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা শানা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চুক্তি-পরবর্তী সময়ে ইরানের তেল খাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।

তিনি জানান, ইরানের তেল খাতে ইতোমধ্যে শত শত বিনিয়োগ প্রকল্প প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত ও পরিচালনাগত অংশীদারিত্বের জন্য একাধিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে।

পাকনেজাদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft