চট্টগ্রামে যুবক হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-21T13:26:20+06:00
2026-06-21T13:26:20+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
চট্টগ্রামে যুবক হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:২৬ পিএম 
চট্টগ্রামে যুবক হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের পাহাড়তলীর অলংকার শপিং কমপ্লেক্সে আবু নাছের নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার দায়ে ইসমাইল হোসেন সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইসমাইল হোসেন সুজন অনুপস্থিত ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নাছের আহম্মদের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলার বিচারিক কার্যক্রমে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।


মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৪ মার্চ পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সে আবু নাছেরকে হত্যা করা হয়। তিনি ওই বিপণি কেন্দ্রের একটি টেলিকম দোকান পরিচালনা করতেন।

ঘটনার দিন দোকানের বকেয়া ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কাঁচি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত হন আবু নাছের। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com