নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-06-21T11:33:21+06:00
2026-06-21T11:33:21+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৩৩ এএম 
আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। এর আগে গত ৯ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষ নতুন আইনজীবী নিয়োগের আবেদন জানিয়ে সময় চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন করে আজকের দিন ধার্য করেন।


এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষীর জেরা সম্পন্ন হয় এবং ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়। তারও আগে বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি তিনটি অভিযোগ গঠনের মাধ্যমে জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com