আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:০৭ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের বাসভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজের সময় মালয়েশিয়ার শিল্পীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে দুই দেশের সংস্কৃতির সমন্বয়ে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীরা “প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ” গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে, যা দুই দেশের নেতৃবৃন্দ উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী বাসভবন থেকে বের হলে মালয়েশিয়ার শিশু-কিশোররা দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাদের স্বাগত জানায়। এ সময় তারা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্নেহ করেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে বিদায় জানান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে তারা কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে সফরসূচির বাকি কর্মসূচি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft