প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:১৭ পিএম

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় মাদক ও জুয়ারুদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবি মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু, জামাতে ইসলামী বাংলাদেশ খোলাহাটী ইউনিয়ন শাখার সভাপতি রাজু আহম্মেদ কিনু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকসহ অন্যরা। মানববন্ধন সঞ্চালন করেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি রাম্মান সরকার।
বক্তারা বলেন,সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলকে আহ্বান জানান। বিশেষ করে বক্তারা যুবসমাজকে এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তরা আরো বলেন, মাদক ও জুয়া পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে আজ প্রায় দারেদারে ঠুকে পরেছে। তাই জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা জরুরি হয়ে পরেদছে।
বক্তৃতায় গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, "মাদকের প্রথম অক্ষর মা এই একটি মধুর অক্ষরের শেষে বিকৃতি করে দ আর ক লাগিয়ে হয়েছে মাদক।
তিনি আরো বলেন, আপনারা মাদক সেবি বাগাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় স্থানীয় মানুষদের মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন করেন। কারবারিদের সন্ধান বা খোঁজ পেলেই আমাকে (পুলিশকে) ফোন দিবেন। আমার ফোন চব্বিশ ঘণ্টা আপনাদের জন্য খোলা। যেকোনো সময় আমাকে ফোন দিয়ে সহযোগিতা করুন আমি অর্থাৎ পুলিশ আছে আপনার পাশে সবসময়।
জ/দি