সরকারি নিবন্ধন পেল চাটখিল এলিট ক্লাব

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-06-19T19:35:10+06:00
2026-06-19T19:35:10+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
সরকারি নিবন্ধন পেল চাটখিল এলিট ক্লাব
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৩৫ পিএম 
সরকারি নিবন্ধন পেল চাটখিল এলিট ক্লাব
বৃহত্তর পরিসরে পারিবারিক বন্ধন, ঐক্য ও বন্ধুত্ব জোরদারে চাটখিল এলিট ক্লাবের যাত্রা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি থেকে চাটখিল এলিট ক্লাব লিমিটেড আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নিবন্ধন লাভ করে। 

গত বুধবার জয়েন্ট স্টক কোম্পানি থেকে চাটখিল এলিট ক্লাব লিমিটেডের সভাপতি আনিসুর রহমান শিপন ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম নিবন্ধন পত্রটি হাতে পান। এটি নিঃসন্দেহ চাটখিলবাসীর জন্য এক আনন্দের সংবাদ। একটি কল্যাণমুখী আধুনিক চাটখিল বিনির্মাণে এই ক্লাবের সদস্যরা আগামীদিনে কাজ করবে। চাটখিল এলিট ক্লাব আগামী দিনে বৃহত্তর পরিসরে দৃঢ় পারিবারিক বন্ধন ও সৌহার্দ্যেও বৃদ্ধির মাঝে এগিয়ে যাবে। ঐক্য, বন্ধুত্ব ও ঐতিহ্যের আবহে ক্লাব সদস্যদের ভ্রতৃত্ববোধে স্মরণীয় হয়ে থাকবে। 

চাটখিল এলিট ক্লাবের সভাপতি আনিসুর রহমান শিপন ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বলেন, সরকারি নিবন্ধন পাওয়ার ফলে অত্র ক্লাব সদস্যদের মধ্যে পারিবারিক বন্ধন আরো দৃড় হবে। ভবিষ্যতে বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম চালু করা হবে। এ সময় তারা চাটখিলবাসীসহ বন্ধু-বান্ধব দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 






Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com