প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৩ এএম

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ মহররম, অর্থাৎ ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।
কমিটি জানায়, বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
জ/দি