নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি ও পেনশন সুবিধা বাড়ানোর পরিকল্পনা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এর গেজেট প্রকাশের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের রূপরেখা ইতোমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী এটি একবারে নয়, বরং তিন ধাপে বাস্তবায়নের কথা বিবেচনায় রয়েছে।

প্রস্তাবিত কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনমান বিবেচনায় তাদের বেতন দ্বিগুণ করার সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

সূত্রগুলো আরও জানায়, দীর্ঘদিন ধরে বিদ্যমান মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। এর লক্ষ্য সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানো।

নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাবে অবসরপ্রাপ্তদের জন্য পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট সীমার নিচে পেনশনপ্রাপ্তদের পেনশন দ্বিগুণ করার পাশাপাশি মধ্য ও উচ্চ স্তরের পেনশনেও ভিন্ন হারে বৃদ্ধি করার কথা বলা হয়েছে।

এছাড়া ভাতা কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বৈশাখী ভাতা, শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ও সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে।

সরকারি সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর মাধ্যমে প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি কর্মচারীদের জীবনমান উন্নয়নই মূল লক্ষ্য। তবে গেজেট প্রকাশের সময়সূচি এবং চূড়ান্ত হার এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিশ্লেষকদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের বাস্তব প্রভাব স্পষ্ট হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft