স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৫৪ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির প্রায় এক শতাংশ, অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রমের উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মা ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচির গুরুত্ব অত্যন্ত বেশি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করে হাম প্রতিরোধ কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারণ করেছে, যা বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে।

চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সেবার মান আরও উন্নত করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ সেবা চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে এসব সেবা সম্প্রসারণ করা হয়েছে। রোগীদের দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য।

জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি হেলিকপ্টার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। উপজেলা পর্যায়ের গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক সেবার মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft