আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:২৭ পিএম

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কক্ষ, কেন্দ্র সচিবের কক্ষ, অফিস কক্ষ এবং প্রশ্নপত্র খোলার কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, সেসব কেন্দ্রকে আগামী ২০ জুনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে বলা হয়েছে।

এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি সংক্রান্ত তথ্য বোর্ডের নির্ধারিত অনলাইন ব্যবস্থায় সংরক্ষণ ও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তথ্য এন্ট্রি করতে হবে।

পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণকারী শিক্ষক, ট্যাগ অফিসার বা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ এসব তথ্য বোর্ডের নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের এ উদ্যোগ পরীক্ষার পরিবেশ আরও সুশৃঙ্খল, নিরাপদ ও নকলমুক্ত রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft